হাওড়া সিটি পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ
দি নিউজ লায়নঃ মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সর্বত্র পালিত হয় পথ নিরাপত্তা সপ্তাহ।বিভিন্ন থানা এবং সংলগ্ন ট্রাফিক গার্ডের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। এদিন হাওড়ার মালিপাঁচঘড়া থানা ও গোলাবাড়ি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে উত্তর হাওড়ার শ্রীঅরবিন্দ রোডে গাড়ি চালকদের জন্য এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সালকিয়া সুশ্রুত আই ফাউন্ডেশনের সহযোগিতায় এদিন ওই শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু পরীক্ষা শিবিরে বাস চালক, ট্রাক চালক, অটো ও টোটো চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয় এবং চশমা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ-১ আবদুল গফফর, এসিপি ট্রাফিক-১ দেবাশিস গাঙ্গুলি, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র, গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল প্রমুখ।
অন্যদিকে, এদিন পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনের অনুষ্ঠান হাওড়া ব্রিজ অ্যাপ্রোচেও পালন করা হয়। হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ড আয়োজিত ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস, সমস্ত এসিপি ট্রাফিক, এসিপি নর্থ, বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার উপস্থিত ছিলেন। এদিন এই উপলক্ষে একটি মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয়।

Post a Comment